A PHP Error was encountered

Severity: Warning

Message: fopen(/var/cpanel/php/sessions/alt-php56/ci_sessionbf0c690c837f1114428048e81ea83c76357ce342): failed to open stream: No space left on device

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 156

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 10
Function: __construct

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/projonmonews24/public_html/system/core/Exceptions.php:272)

Filename: Session/Session.php

Line Number: 140

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 10
Function: __construct

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/projonmonews24/public_html/system/core/Exceptions.php:272)

Filename: Session/Session.php

Line Number: 140

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 10
Function: __construct

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

 ৯৩ শতাংশ নকল করেও পদোন্নতি পান রাবি অধ্যাপক 

 ৯৩ শতাংশ নকল করেও পদোন্নতি পান রাবি অধ্যাপক 

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৪ ১১:৩৭:৩২

 ৯৩ শতাংশ নকল করেও পদোন্নতি পান রাবি অধ্যাপক 

 

রাবি প্রতিনিধি:সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত বৈধ হলেও একটি প্রকাশায় ৯৩ শতাংশ প্লেজিয়ারিজম করে জালিয়াতির মাধ্যমে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতি পান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. সাহাল উদ্দিন। সহযোগী অধ্যাপকের জন্য ২টি ও অধ্যাপক পদের পদোন্নতির জন্য ৬টি প্রকাশনার সব কয়টিতেই জালিয়াতির প্রমাণ মিলেছে।

এক অনুসন্ধানে প্রকাশনা জালিয়াতির এই তথ্য উঠে এসেছে। এই অধ্যাপক বর্তমানে প্রেষণে আইন ও ভূমি প্রশাসন বিভাগে কর্মরত আছেন। তিনি গত ১৭ নভেম্বরে ওই বিভাগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন।  এর আগে তিনি আইন বিভাগে অধ্যাপনা করতেন।

অনুসন্ধানে দেখা যায়, অধ্যাপক সাহাল উদ্দিন ২০১২ সালের ৮ আগস্টে সহযোগী অধ্যাপক পদে পদায়নের জন্য আবেদন করেন। আবেদনপত্রে তিনি তিনটি প্রকাশনার কথা উল্লেখ করেন। যার মধ্যে একটি বাংলা প্রকাশনা আছে।

ইংরেজিতে লেখা দুটি প্রকাশনা হলো 'দ্য আনহোলি ডিলে অব দ্য লাস্ট কেয়ারটেকার গভর্নমেন্ট: বাংলাদেশ ইজ অন দ্য ভার্জ অব আ কনস্টিটিউশনাল ক্রাইসিস (The Unholy Delay of the Last Caretaker Government: Bangladesh is on the Verge of a Constitutional Crisis) এবং কনফ্লিক্ট অব লজ অ্যান্ড ইটস ইমপ্যাক্ট অন চাইল্ড লেবার ইস্যুজ: বাংলাদেশ পার্সপেক্টিভ (Conflict of Laws and it's Impact on Child Labour Issues: Bangladesh Perspective)।

প্লেজিয়ারিজম শনাক্তে বিশ্বব্যাপী পরিচিত আধুনি সফটওয়্যার 'আইথেন্টিকেট'র সহযোগিতা নিলে বেরিয়ে আসে চৌর্যবৃত্তির ভয়াবহ চিত্র। উল্লিখিত প্রকাশনাগুলোতে প্লেজিয়ারিজমের হার যথাক্রমে ৬৪ শতাংশ ও ৭৬ শতাংশ।

অন্যদিকে ২০১৮ সালের ৪ জানুয়ারিতে  অধ্যাপক পদে পদায়নের জন্য ছয়টি প্রকাশনা জমা দেন অধ্যাপক সাহাল উদ্দিন। সেগুলো তিনি নিজের বলে দাবি করলেও সবগুলো প্রকাশনা অন্যের থেকে চুরি করা হয়েছে। যার প্রমাণ এই প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।

জমাকৃত প্রকাশনাগুলো হলো 'পলিসি অ্যান্ড প্র্যাকটিস অব ইন্টেলেকচুয়াল প্রোপার্টি ল': বাংলাদেশ পার্সপেকটিভ (Policy and Practice of Intellectual Property Law: Bangladesh Perspective), ইন্টারন্যাশনাল লিগ্যাল অবলিগেশন্স অব বাংলাদেশ ইন আর্বিট্রারি অ্যারেস্ট, রিম্যান্ড অ্যান্ড টর্চার: এ ক্রিটিকাল অ্যানালাইসিস (International Legal Obligations of Bangladesh in Arbitrary Arrest, Remand and Torture A Critical Analysis), রোল অব ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন ইন কমব্যাটিং টেরোরিজম ইন দ্য এয়ার স্পেস: এ লিগ্যাল স্ট্যাডি উইথ রিলেভ্যান্ট ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্টস (Role of International Civil Aviation Organization in Combating Terrorism in the air Space: A Legal Study with Relevant International Instruments)।

রেকগনিশন অব লেবার রাইটস ইন বাংলাদেশ: ক্রিটিকাল স্ট্যাডি উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য স্ট্যান্ডার্ড অব আইএলও (Recognition of Labour Rights in Bangladesh: Critical Study with Special Reference to the Standard of ILO), চাইল্ড লেবার লজ অ্যান্ড পলিসিস ইন হোম অ্যান্ড অ্যাব্রড: ইশুজ অ্যান্ড চ্যালেঞ্জেস উইথ স্পেশাল রেফারেন্স টু বাংলাদেশ (Child Labour Laws and Policies in Home and Abroad: Issues and Challenges with Special Reference to Bangladesh), ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট সেটলমেন্ট মেকানিজম অ্যান্ড ইটস ইফেক্টিভনেস বাংলাদেশ পার্সপেকটিভ (Industrial Dispute Settlement Mechanism and its Effectiveness: Bangladesh Perspective),

উপর্যুক্ত প্রকাশনাগুলোতে চৌর্য বৃত্তির হার যথাক্রমে ৯৩ শতাংশ, ৮৫ শতাংশ, ৬৬ শতাংশ, ৬৪ শতাংশ, ৫৬ শতাংশ ও ৩৭ শতাংশ। যা রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ৫৫ (৩) ধারা অনুযায়ী নৈতিক স্খলনজনিত অপরাধে অভিযুক্ত। যার শাস্তিস্বরূপ তাঁর চাকরিচ্যুতি হতে পারে।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক সাহাল উদ্দিন বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগটি সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাই না। যদি প্রকাশনা নিয়ে তথ্য জালিয়াতির অভিযোগ থাকে, তাহলে আগে যে জার্নাল প্রকাশনা করেছে, তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিবো। তারা কেন না যাচাই করে প্রকাশ করলেন।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, ‘অভিযোগটি আমাদের কাছে এসেছে। এটা নিয়ে আমরা তদন্ত করছি। যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে


প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা

পটুয়াখালী-৩: মামুন-নুরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

রাকসুর উদ্যোগে মেন্টাল হেলথ কেয়ার ক্যাম্পেইন 

শেষ হলো ছাত্রশিবিরের দুই দিনব্যাপী আল-খাওয়ারিজমি সায়েন্স ফেস্ট

নারী কর্মী হেনস্থার অভিযোগে বিএনপিকে কঠোর হুঁশিয়ারি: এনসিপির আখতারের

চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের গোড়া কেটে দিতে চাই : শফিকুর রহমান

নির্বাচন কমিশনের নতুন কোনো চ্যালেঞ্জ নেই: ইসি সানাউল্লাহ

শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক গ্রন্থ ‘জ্ঞানের জগৎ’-এর মোড়ক উন্মোচন

ভোলায় ইসলামী আন্দোলনের কোন নারী হেনস্তার ঘটনা ঘটেনি - চরফ্যাশন জামায়াত

চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ : হাইকোর্ট

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ












A PHP Error was encountered

Severity: Warning

Message: Unknown: Failed to write session data (user). Please verify that the current setting of session.save_path is correct (/var/cpanel/php/sessions/alt-php56)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: